একজনের পাসপোর্টে আরেক নারীকে ইতালিতে প্রেরণ, গ্রেফতার ৭

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
২১ জুলাই ২০২৬, ১৭:২৬আপডেট : ২১ জুলাই ২০২৬, ১৯:১৩

ভিসা জালিয়াতির মাধ্যমে প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য নারীকে ইতালিতে পাঠানোর অভিযোগে এক সংঘবদ্ধ চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এছাড়াও চক্রটির বিরুদ্ধে রয়েছে ইতালিতে নেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া এবং জালিয়াতির মাধ্যমে মানবপাচারের অভিযোগও।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মো. বেলায়েত হোসেন (৪০), নাজমুল হাসান (১৯), মেহেদী হাসান (৩৭), মো. সোলাইমান সুমন (৩২), ফজলে রাব্বী (২৭), মো. তৌহিদুর রহমান (২৪) ও কাওসার হোসেন (৪২)।

সোমবার (২০ জুলাই) সিআইডির মানবপাচার শাখার (টিএইচবি) একটি  দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলশান-১ এলাকায় অভিযান চা‌লি‌য়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে তিনটি সিপিইউ, একটি এইচপি ল্যাপটপ, বিভিন্ন ব্যক্তির নামে থাকা ৫৬টি পাসপোর্ট, সরকারি, বেসরকারি ও বিদেশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ব্যবহৃত ১৫৩টি সিল, একটি লোহার তৈরি এম্বোস সিল এবং নগদ দুই লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে গুলশান থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মঙ্গলবার (২১ জুলাই) মামলা হ‌য়ে‌ছে।

মামলার এজাহার থেকে জানা যায়, ইতালি প্রবাসী স্বামীর কাছে যাওয়ার জন্য এক নারী ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেন। তারা দ্রুত পাসপোর্ট নবায়ন ও ইতালির ভিসা করে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে ৪ লাখ ৪০ হাজার টাকা নেন। পরে বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে জানায়, তার পাসপোর্টে থাকা ইতালির ভিসা ব্যবহার করে এরই মধ্যে অন্য এক নারী ইতালিতে প্রবেশ করেছেন।

এ তথ্য শুনে ভুক্তভোগী বুঝতে পারেন, তার পাসপোর্ট ও ভিসা ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে অন্য একজনকে ইতালিতে পাঠানো হয়েছে এবং সংঘবদ্ধ চক্রটি প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে নেওয়া বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। পরবর্তীতে ইমিগ্রেশন কর্তৃপক্ষের পরামর্শে তিনি সিআইডির মানবপাচার শাখায় যোগাযোগ করেন এবং বিষয়টি জানান।

অভিযোগ পাওয়ার পর সিআইডির মানবপাচার শাখা দ্রুত তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম শুরু করে।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব ব‌লেন, ‘‘মামলাটির প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে বিদেশে যাওয়ার প্রত্যাশী ব্যক্তিদের টার্গেট করে। এরপর তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করতো। চক্রটি বিভিন্ন কৌশলে ভুক্তভোগীদের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করে। প‌রে জালিয়াতির মাধ্যমে ভিসা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত পাসপোর্টধারীর পরিবর্তে অন্য ব্যক্তিকে বিদেশে পাঠায়।’’

তিনি আরও বলেন, ‘‘গ্রেফতারকৃত চক্রের মূলহোতা বেলায়েত হোসেন দীর্ঘদিন ধরে জালিয়াতির মাধ্যমে বিদেশে লোক পাঠান। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত তিনি প্রায় ৩০ জনকে ইতালিতে পাঠিয়েছেন। একই সঙ্গে তাদের প্রত্যেকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেন। বর্তমানে তিনি একই ধরনের অপরাধের অভিযোগে বিমানবন্দর (ডিএমপি) থানায় ২০২৪ সালে দা‌য়ের হওয়া একটি মামলায় জামিনে রয়েছেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।’’

/এসএনকে/এনআই/এমএএল/এমওএফ/
সম্পর্কিত
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার পাত্র
রাজধানীতে ময়লার ব্যবসার বিরোধে গুলি, বান্দরবানের রিসোর্ট থেকে গ্রেফতার ৩
সর্বশেষ খবর
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত