রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ২৪০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বুধবার (২২ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ২৯টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ১৯টি মোটরসাইকেলসহ ১৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২৮টি বাস, ৩টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা হয়। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২৬টি বাস, ৩টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ৩৬৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০০টি বাস, ৫০টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ৩৯১টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩৫টি বাস, ৩টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ১১৩টি মোটরসাইকেলসহ ২৮৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৮টি বাস, ২১টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি, ১৪৮টি মোটরসাইকেলসহ ৩৩৭টি মামলা হয়। ট্রাফিক-উত্তরা বিভাগে ৯৪টি বাস, ২৪টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ ৩১৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৭১টি বাস, ৬টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ২৮১টি মামলা হয়। এছাড়াও অভিযানকালে মোট ৪৭৬টি গাড়ি ডাম্পিং ও ২৯২ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।