৩১তম বিসিএস পুলিশ ব্যাচ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

৩১তম বিসিএস পুলিশ ব্যাচ অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জিয়াউল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. নাজিম উদ্দিন আল আজাদ। ব্যাচের অফিসারদের সরাসরি ভোটে এই কমিটি নির্বাচিত হয়েছে। 

বুধবার (১২ আগস্ট) বিকালে ৩১তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশন নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে। 

ব্যাচের পুলিশ অফিসারদের কল্যাণ এবং পদোন্নতি বিষয়ে এই কমিটি কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করছেন ব্যাচের পুলিশ অফিসাররা।