ঝালকাঠি ও রাজশাহীতে নতুন পুলিশ সুপার

ঝালকাঠি ও রাজশাহী জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার মেরিন সুলতানাকে ঝালকাঠি জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ অধিদপ্তরের এআইজি মো. মামুন অর রশিদকে রাজশাহী জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে রাজশাহী জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।