ঢামেকে অসুস্থ কারাবন্দির মৃত্য

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া মো. রাজন (৩৪) নামের এক কয়েদির ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। 

ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তীপক্ষের নির্দেশক্রমে কারারক্ষী মো. রাজীব  হোসেনসহ কয়েক কারারক্ষী সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে ৬টা ১০মিনিটে মৃত ঘোষণা করেন। 

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।  

তিনি কী মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বাবার নাম মৃত নুরুল ইসলাম।