ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার দুই নারী কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৬, ১৮:০১আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৮:০১

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ধানমন্ডি ৩২ নম্বর থেকে গ্রেফতার হওয়া দুই নারীকে ছয় মাস আগের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার এ তথ্য জানান।

কারাগারে যাওয়া দুই নারী হলেন– সুমা বড়াল ওরফে ডলি এবং জান্নাতুল ফেরদৌস ওরফরদে জান্নাত।

শনিবার (১৫ অগাস্ট) রাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গেলে ধানমন্ডি ৩২ নম্বর থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

রবিবার মামলার তদন্ত কর্মকর্তা আবু সোলায়মান সুমন দুই আসামিকে আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন। সুমা বড়ালের পক্ষে তার আইনজীবী লিটম মিয়া এবং জান্নাতের পক্ষে অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জামিন চেয়ে আবেদন করেন। তবে আদালত জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, পুলিশ গোপন সংবাদে জানতে পারে, গত ২৭ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের ২০-২৫ জন ধানমন্ডির ৩ নম্বর রোডে প্ল্যাকার্ড হাতে সরকারবিরোধী মিছিল করার জন্য সমবেত হচ্ছে। সোয়া ৬টার দিকে পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশ সেখানে থেকে কয়েকজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। আটক আসামিরা পুলিশের কাছে স্বীকার করে, বাংলাদেশ সরকারকে উৎখাতের জন্য বিভিন্ন ধরণের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ অপ-প্রচারের উদ্দেশ্যে সেখানে সমবেত হয়ে মিছিল করছিল। পরে পুলিশ তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে। সেই মামলায় গ্রেফকতার দেখিয়ে সুমা বড়াল এবং জান্নাতকে কারাগারে পাঠানো হলো।

/এআই /আরকে/
সম্পর্কিত
গাড়ি পোড়ানোর মামলায় মেজর সাদিককে গ্রেফতার দেখানোর আবেদন নাকচ
মডেল রিধির আত্মহত্যায় প্ররোচনা: আসামি কারাগারে
রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: সোহেল রানাসহ ৮ জনের মামলার রায় পেছালো
সর্বশেষ খবর
গোপালগঞ্জে পৃথক স্থান থেকে ৩ জনের লাশ উদ্ধার
গোপালগঞ্জে পৃথক স্থান থেকে ৩ জনের লাশ উদ্ধার
৮ শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা, নিহত অন্তত ৬
৮ শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা, নিহত অন্তত ৬
ফসলি জমিতে সোলার প্রকল্প তৈরির চেষ্টা, এমপি ও ইউএনওর বিরুদ্ধে কৃষকদের স্মারকলিপি
ফসলি জমিতে সোলার প্রকল্প তৈরির চেষ্টা, এমপি ও ইউএনওর বিরুদ্ধে কৃষকদের স্মারকলিপি
‘পোশাক খাতে কার্বন নিঃসরণ কমানোর বিকল্প নেই, বাধা কর ও অর্থায়নে’
‘পোশাক খাতে কার্বন নিঃসরণ কমানোর বিকল্প নেই, বাধা কর ও অর্থায়নে’
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
এই ৫ বছরে সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
এই ৫ বছরে সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে পাওয়া গেলো যা
প্রধানমন্ত্রী আসবেন, তাই বালুচাপা দেওয়া হলো ২০ বছরের ময়লার ভাগাড়
প্রধানমন্ত্রী আসবেন, তাই বালুচাপা দেওয়া হলো ২০ বছরের ময়লার ভাগাড়