রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী ও শীর্ষ মাদককারবারি চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিমকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২০ আগস্ট) ক্যাম্পের গোপন আস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-২।
ব্যাটালিয়নের উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস জানান, জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী ও মাদক কারবারি চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে-সহ ৩৫টির বেশি মামলা রয়েছে।