কাভার্ড ভ্যানের চাপায় আইইউবি শিক্ষার্থী নিহত, চালক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৬, ০২:০২আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০২:০২

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী অলি নূর মাহমুদ (২৩) নিহতের ঘটনায় কাভার্ড ভ্যানচালককে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। একইসঙ্গে দুর্ঘটনায় ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির নাম মো. লিমন খান (২৬)।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শেরেবাংলা নগর থানা পুলিশের বরাত দিয়ে ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী বলেন, গত ১৬ আগস্ট সকালে অলি নূর মাহমুদ মোটরসাইকেলে করে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও সাবেক বাণিজ্যমেলা মাঠের মাঝের সড়ক দিয়ে যাওয়ার সময় একটি অজ্ঞাত অটোরিকশার আকস্মিক প্রতিবন্ধকতায় রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যানের চালক বেপরোয়া ও নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালিয়ে অলি নূর মাহমুদের মাথার ওপর দিয়ে বাম চাকা তুলে দিলে তিনি গুরুতর আহত হন।

পরে আগারগাঁও ফাঁড়ির পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মসিহ উদ্দিন মাহমুদ শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

মামলা তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক কাভার্ড ভ্যানচালক ও কাভার্ড ভ্যানটি শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে চালককে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকা থেকে দুর্ঘটনায় ব্যবহৃত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেফতার
গ্যাস কমতেই সন্ধ্যার পর বাড়লো লোডশেডিং
গুলশানে ‘স্পা সেন্টারে’ পু‌লি‌শি অভিযান, আটক অর্ধশতা‌ধিক
সর্বশেষ খবর
মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছেন অন্য রোগীরা
মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছেন অন্য রোগীরা
মাতারবাড়ীতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল
মাতারবাড়ীতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন