ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোঃ কালাম শেখ (৬২) নামে এক কারাবন্দির (হাজতি) মৃত্যু হয়েছে।
জানা যায়, কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় তাকে সোমবার (২৪ আগস্ট) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষার পর মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর সাড়ে ৫টায় মৃত ঘোষণা করেন।
এটির সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক। তিনি বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’
কারা সূত্রে জানা যায় তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় বন্দী ছিলেন। মৃতের গ্রামের বাড়ি রাজবাড়ী বাজিতপুরে। তার বাবার নাম মৃত গেন্দু শেখ।