ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) তেজগাঁও বিভাগের ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদী এটি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার (২৫ আগস্ট) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।’
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ১৮ জন, শেরেবাংলা নগর থানা ৪ জন, মোহাম্মদপুর থানা ২৭ জন, আদাবর থানা ৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৮ জন ও হাতিরঝিল থানা ১২ জনকে গ্রেফতার করেছে।