ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৫৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
এদের মধ্যে রমনা বিভাগ ৩১ জন, লালবাগ বিভাগ ৩২ জন, ওয়ারী বিভাগ ৮৫ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, মিরপুর বিভাগ ১৭৪ জন, গুলশান বিভাগ ৪৭ জন, উত্তরা বিভাগ ৬১ জন, গোয়েন্দা বিভাগ ৪ জন ও সিটিটিসি বিভাগ ৭ জনকে গ্রেফতার করে।
ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন বলেন, অভিযানকালে ৫ হাজার ৪৪৫ পিস ইয়াবা, ৩১ কেজি ২০০ গাঁজা, ২০ বোতল ইস্কাফ সিরাপ, ২১ টি মোবাইলফোন, ৮টি বিভিন্ন ব্যাংকের ভিসা/ক্রেডিট কার্ড, একটি প্রাইভেটকার, ১৪৬টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।