যাত্রাবাড়ী থানা থেকে পালানো সেই আসামি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
২৯ আগস্ট ২০২৬, ১২:০০আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১২:০০

রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে পালিয়ে যাওয়া সেই আসামি মিতু আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির ওয়ারি বিভাগের ডেমরা জোনের এডিসি মীর মুহসীন মাসুদ রানা বলেন, কেরানীগঞ্জে আত্মগোপ‌নে থাকা থানা থে‌কে পালা‌নো আসা‌মি‌ মিতু‌কে গ্রেফতার করা হয়েছে।

মিতু আক্তার যাত্রাবাড়ী থানায় হওয়া একটি হত্যা মামলার আসামি। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মিতু আক্তার থানা থেকে পালিয়ে যান। তবে কীভাবে তিনি থানা থেকে পালিয়ে গেলেন এবং এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা কী ছিল তা জানা যায়নি।

এ ঘটনায় দা‌য়ি‌ত্বে অব‌হেলার অ‌ভি‌যো‌গে ৫ পু‌লিশ সদস্য প্রত্যাহার করা হয়। 

/এসএন‌কে/আইএএম/
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৪, সবচেয়ে বেশি মিরপুরে
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
কারওয়ান বাজা‌রের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
মারা যাওয়া শিক্ষকের নামে ১৩ মাস এসেছে বেতন, যেভাবে কেটে নিলো
মারা যাওয়া শিক্ষকের নামে ১৩ মাস এসেছে বেতন, যেভাবে কেটে নিলো
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
লাল পাথরের পাহাড় ঘেরা নীল জলে সাঁতারের রোমাঞ্চ
লাল পাথরের পাহাড় ঘেরা নীল জলে সাঁতারের রোমাঞ্চ
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেত
সর্বাধিক পঠিত
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট