কুর্মিটোলা হাসপাতালে হারানো শিশুটিকে উদ্ধার

নারায়ণগঞ্জ থেকে এসে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের বহির্বিভাগে হারিয়ে যায় ৫ বছরের শিশু আলমগীর। প‌রে তা‌কে একা ও আতঙ্কিত অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে হেফাজতে নেন দায়িত্বরত আনসার সদস্য মো. সাইফুল ইসলাম। এরপর অ‌ভিভাবক‌দের খুঁ‌জে শিশু‌টি‌কে তা‌দের হেফাজ‌তে ফি‌রি‌য়ে দেন তিনি। 

শ‌নিবার (২৯ আগস্ট) এ ঘটনা ঘ‌টে বলে আনসা‌রের এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হ‌য়ে‌ছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুটিকে একা ঘুর‌তে দে‌খে তা‌কে আগলে রাখেন ওই আনসার সদস্য। এরপর চলে নিখোঁজ অভিভাবকের অনুসন্ধান। দীর্ঘ খোঁজাখুঁজির পর হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে আলমগীরকে তার অভিভাবকের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়। সন্তানকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা-বাবা; তারা আনসার বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।