কদমতলীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৬, ১৫:৪২আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৫:৪২

রাজধানীর কদমতলীর শ্যামপুরের বরইতলা এলাকায় ছুরিকাঘাতে মো. জনি (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

নিহতের চাচাতো ভাই নাঈম ইসলাম জানান, জনি রাতে রিকশা চালাতে বের হয়েছিলেন। শনিবার (২৯ আগস্ট) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে গিয়ে তিনি জনির মরদেহ দেখতে পান।

এর আগে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় জনিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার এসআই মো. জিন্নাত বলেন, ভোর ৪টার দিকে খবর পেয়ে শ্যামপুরের বরইতলা এলাকায় গিয়ে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জনিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত চলছে।

এসআই জিন্নাত জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।

নিহত জনির বাবার নাম তোতা মিস্ত্রী। তিনি সিএনজি চালক। জনি শ্যামপুর ব্রিজ এলাকার নবারুণ গলিতে পরিবারের সঙ্গে থাকতেন।

/এআইবি/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
কুর্মিটোলা হাসপাতালে হারানো শিশুটিকে উদ্ধার
চিকিৎসার জন্য ঢাকায় প্রধান শিক্ষক, ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে নিহত 
যাত্রাবাড়ী থানা থেকে পালানো সেই আসামি গ্রেফতার
সর্বশেষ খবর
অ্যাঁ-প্রোভঁসে সেজানের শিল্পভুবনে ভ্রমণ
অ্যাঁ-প্রোভঁসে সেজানের শিল্পভুবনে ভ্রমণ
নেপালের বন্যা: হিমালয়ের বিপদ কি বাংলাদেশেরও?
নেপালের বন্যা: হিমালয়ের বিপদ কি বাংলাদেশেরও?
মহাকাশে চীনকে টেক্কা দিতে ‘স্পেস একাডেমি’ খুলছেন ট্রাম্প 
মহাকাশে চীনকে টেক্কা দিতে ‘স্পেস একাডেমি’ খুলছেন ট্রাম্প 
পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রবিবার
পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রবিবার
সর্বাধিক পঠিত
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
জীবিত থাকতেই চল্লিশার আয়োজন করলেন এক ব্যক্তি, যা বললেন মুফতি
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
জাতিসংঘ মহাসচিবের কাছে পরিচয়পত্র পেশ করলেন আইরিন খান
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
গুলশানে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’, নেপথ্যে কারা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট