রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ আগস্ট) ডিএমপির মিরপুর বিভাগের ডিসি মোস্তাক সরকার এই তথ্য জানান।
তিনি জানান, মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের মধ্যে মিরপুর মডেল থানায় ৫১ জন, শাহ আলী থানায় ২৫ জন, পল্লবী থানায় ৩১ জন, কাফরুল থানায় ১০ জন, দারুস সালাম থানায় ১৪ জন, রূপনগর থানায় ১২ জন এবং ভাষানটেক থানায় ৪ জন রয়েছে।