ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।
পদায়নকৃত কর্মকর্তারা হলেন—ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. তোফায়েল আহমেদ মিয়া ও যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) (ক্রাইম প্রিভেনশন) মো. মহিদুল ইসলাম।
আদেশ অনুযায়ী, মো. তোফায়েল আহমেদ মিয়াকে যুগ্ম পুলিশ কমিশনার, ক্রাইম প্রিভেনশন দক্ষিণ বিভাগ এবং মো. মহিদুল ইসলামকে যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), ক্রাইম প্রিভেনশন উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়। বুধবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।