রাজধানীতে পিস্তল ও শর্টগানসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

রাজধানীর ডেমরায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি, একটি সিঙ্গেল ব্যারেল পুরোনো শর্টগান এবং আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—তরিকুল ইসলাম তাপস (৩৮) ও মো. মাসুদ রানা (৩৫)।

ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন জানান, গত ২৮ আগস্ট ভোরে ডেমরার সারুলিয়া এলাকার ৩৮ নম্বর রানীমহল রোডে এক ব্যবসায়ীর বাড়িতে মুখোশ ও হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি একাধিক মোটরসাইকেলে এসে হামলা চালায়। এ সময় তারা বাড়ির দ্বিতীয় তলার জানালা লক্ষ্য করে পিস্তল ও শর্টগান দিয়ে একাধিক গুলি ছোড়ে।

এতে জানালার কাচ ভেঙে আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষতি হয়। খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির গেটের সামনের রাস্তা থেকে গুলির চারটি খোসা উদ্ধার ও জব্দ করে। এ ঘটনায় ডেমরা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ডেমরা থানা এলাকা থেকে তাপসকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বরাবো এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতার তাপস ও মাসুদ রানার দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি, একটি সিঙ্গেল ব্যারেল পুরোনো শর্টগান এবং আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতার দুজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা করেছে ডেমরা থানা পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
রাজধানীতে দিনদুপুরে ৩৮ লাখ টাকা ছিনতাই: চার আসামি রিমান্ডে
চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারী যাত্রীকে ধর্ষণ, এবার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৮, গাঁজা-ইয়াবাসহ যা যা উদ্ধার
সর্বশেষ খবর
‘চাঁদেও নোয়াখালীর লোক আছে’, সংসদে ডেপুটি স্পিকারের রসিকতা
‘চাঁদেও নোয়াখালীর লোক আছে’, সংসদে ডেপুটি স্পিকারের রসিকতা
গুমের ঘটনায় ক্ষতিপূরণ, থাকছে পরিবারের নিরাপত্তার বিধান
গুমের ঘটনায় ক্ষতিপূরণ, থাকছে পরিবারের নিরাপত্তার বিধান
‘অরা ফার্মিং’: ভিডিও গেম অনুপ্রাণিত যে নতুন ক্রেজে মেতেছে লাতিন আমেরিকা
‘অরা ফার্মিং’: ভিডিও গেম অনুপ্রাণিত যে নতুন ক্রেজে মেতেছে লাতিন আমেরিকা
সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা