রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, তেজগাঁও বিভাগে ১১৪ জন, মিরপুর বিভাগে ১৪৩ জন, গুলশান বিভাগে ৩৯ জন, উত্তরা বিভাগে ৪২ জন, গোয়েন্দা বিভাগে ১৩ জন রয়েছে।
ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন জানান, অভিযানকালে ২টি চাইনিজ কুড়াল, ২টি সুইচ গিয়ার, ১টি চাকু, ১টি ছুরি, ৬টি ককটেল, ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন, ২টি প্রাইভেটকার, ১টি অটোরিক্সা, ৭টি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সীমকার্ড, ২৭টি ভিসা কার্ড এবং ৪টি ইলেক্ট্রনিক্স চিপ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।