ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপি থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশ অনুযায়ী, সচিবালয় নিরাপত্তা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আতিকুর রহমানকে গুলশান বিভাগের ট্রাফিকে (ট্রাফিক-মহাখালী জোন), লালবাগ বিভাগের (কোতোয়ালি জোন) সহকারী পুলিশ কমিশনার ফজলুল হককে গোয়েন্দা তেজগাঁও বিভাগে (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম) এবং গোয়েন্দা তেজগাঁও বিভাগের (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম) সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হোসাইনকে লালবাগ বিভাগে (কোতোয়ালি জোন) বদলি করা হয়েছে।