‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৪

রাজধানীর আদাবরে ভয়ংকর কিশোর গ্যাং ‘কবজি কাটা আনোয়ার গ্রুপ’ পুনর্গঠন করে নতুন করে সদস্য সংগ্রহ ও কার্যক্রম সক্রিয় করার চেষ্টা চলছিল। এই অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-২। গ্রেফতারকৃতরা হলেন, শাহীন ও তার দুই সহযোগী ফরিদ এবং শিকদার লিটন।

তাদের কাছ থেকে থানা লুট হওয়া ২৭ রাউন্ড তাজা গুলি, একটি ওয়ান শুটারগান, দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) মোহাম্মদপুরের বসিলায় র‍্যাব-২ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

তিনি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ‘কবজি কাটা আনোয়ার গ্রুপ’-এর প্রধান ও প্রতিষ্ঠাতা মো. আনোয়ারকে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার করে র‍্যাব-২। এরপর বিভিন্ন সময়ে গ্রুপটির সদস্যরা র‍্যাবের হাতে গ্রেফতার হতে থাকলে গ্রুপটি নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই সুযোগে শাহীন গ্রুপটির কার্যক্রম পুনর্গঠনের নেতৃত্ব নিয়ে নতুন করে সদস্য সংগ্রহ ও গ্রুপ সক্রিয় করার চেষ্টা করছিলেন।

নয়মুল হাসান জানান, গত ১১ এপ্রিল আদাবরে পাঠাওয়ের এক ডেলিভারিম্যানের কাছ থেকে সর্বস্ব ছিনতাইয়ের সময় শাহীন নেতৃত্ব দেন বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।

এ ছাড়া সম্প্রতি চাঁদা না পেয়ে এক অটোচালককে ছুরিকাঘাত করে পালিয়ে যান শাহীন। পরে র‍্যাব-২ শাহীন ও তার সহযোগীদের গতিবিধির ওপর নজরদারি বাড়ায়।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, রবিবার ভোররাতে আদাবরের শেখের টেক এলাকায় একটি বাড়িতে শাহীন ও তার সহযোগীরা অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে থানা লুট হওয়া ১৮ রাউন্ড ৯ এমএম পিস্তলের ও ৯ রাউন্ড চাইনিজ রাইফেলের তাজা গুলি, একটি ওয়ান শুটারগান, একটি ধারালো অস্ত্র, ৩ হাজার ৩৩৫টি ইয়াবা ও ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

নয়মুল হাসান বলেন, শাহীনের নামে শেরেবাংলা নগর ও আদাবর থানায় দস্যুতা, ডাকাতির প্রস্তুতিসহ চারটি মামলা রয়েছে। ফরিদের নামে মোহাম্মদপুর থানায় নন-এফআইআরের একটি মামলা এবং লিটন শিকদারের নামে আদাবর থানায় চুরির একটি মামলা রয়েছে।

র‍্যাব-২-এর অধিনায়ক আরও বলেন, হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সম্প্রতি র‍্যাবকে লিড এজেন্সি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-২ ও অন্যান্য ব্যাটালিয়ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।

তিনি জানান, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত কেউ অস্ত্র বা গোলাবারুদ সমর্পণ করলে তার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না। বরং তাকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।

এ সময় র‍্যাব-২ ও অন্যান্য ব্যাটালিয়নের হটলাইনে গোপনে তথ্য দিয়ে অস্ত্র ও গোলাবারুদ সমর্পণ করে নগদ অর্থ পাওয়ার সুযোগ নিতে সবাইকে অনুরোধ জানান র‍্যাবের এই কর্মকর্তা।

/এসএনকে/ইউএস/
সম্পর্কিত
গুলশানে ককটেল বিস্ফোরণ: গ্রেফতার আরও ৯ আসামি কারাগারে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘অতীতে মানুষ রাস্তার জন্য জমি দিতো, এখন সরকারি জমি দখল হয়’ 
সর্বশেষ খবর
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত