রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫০ টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৪৮ জন, ওয়ারী বিভাগ ৬৪ জন, মতিঝিল বিভাগ ৬৭ জন, তেজগাঁও বিভাগ ৭৭ জন, মিরপুর বিভাগ ১৩৫ জন, গুলশান বিভাগ ৪৩ জন, উত্তরা বিভাগ ৩৩ জন ও গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ৩৬ হাজার ৬৪৯ পিস ইয়াবা, ৩২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১০ পুরিয়া হেরোইন, ৮ বোতল ফেন্সিডিল, ২টি ছোরা, ১টি চাকু, ১টি ভ্যানিটি ব্যাগ, ১৯টি মোবাইলফোন, ২টি গ্যাস লাইট, ২টি বোতলের মুখ, ১টি ব্যাটারিচালিত অটোরিকশা, ১টি ব্যানার, ৪ লিটার পেট্রোল ও ১৪টি বাঁশের মশাল উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।