কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুকে গ্রেফতার করেছে পুলিশ। আজিজুল হক আরজু পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসন থেকে ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে তাকে লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ডিএমপি মিডিয়া বিভাগের উপ-কমিশনার আকতার হোসেন আজিজুল হক আরজুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।









