ঢামেকে এক কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মনোরঞ্জন রাজবংশী (৫০) নামে কারাবন্দি এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, ধামরাই থানার মামলা নম্বর ১৯(০৯)২৬, ধারা ৩৬(১)/১৯(ক)-এর মামলায় হাজতি ছিলেন মনোরঞ্জন রাজবংশী।

মৃতের গ্রামের বাড়ি ঢাকা জেলার ধামরাই থানার কায়েতপাড়া গ্রামে। তার বাবার নাম নারায়ণ রাজবংশী।