রাজধানীর জিগাতলার গাবতলা এলাকায় স্থানীয় ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ‘ঢাকা রেসিডেন্সি’ হোস্টেল ভাঙচুরের অভিযোগ করেছেন স্থানীয়রা।
পুলিশ বলছে, ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী গাবতলায় একটি হোস্টেলে গিয়েছিল থাকার বিষয়ে কথা বলতে। কিন্তু ভাড়া বা অন্য কোনও বিষয়ে নিয়ে জটিলতা দেখা দেওয়ায় শিক্ষার্থীরা থাকবে না বলে জানায়। পরে তারা চলে যায়। এরপর রাতে গিয়ে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হাজারীবাগ থানার ওসি মোশারফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’