রাজধানীতে কঠোর নিরাপত্তা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৬, ১৩:১৯ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৩:১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সকাল-সন্ধ্যা ‘লাকডাউন’ কর্মসূচি চলছে বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। পূর্বঘোষিত এই কর্মসূচিকে ঘিরে জনসাধারণের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। তবে ঢাকার কোথাও লকডাউনের প্রভাব চোখে পড়েনি। এছাড়া এই কমসূচিকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি চলছে গোয়েন্দা নজরদারিও।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা, সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির আশঙ্কায় গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করার কথা জানিয়েছেন আইনশঙ্ক্ষলা বাহিনীর কর্মকর্তারা। ইতোমধ্যে সতর্কতার অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে বিজিবিও।  

এদিকে হাইওয়েতেও স্বাভাবিক রয়েছে যান চলাচল। গাবতলী ও সায়েদাবাদ থেকে যথারীতি ছেড়ে গেছে দূরপাল্লার বাস। আবার বিভিন্ন জেলা থেকেও ঢাকায় এসেছে বিভিন্ন রুটের দূরপাল্লার পরিবহন।

পুলিশ সদর দফতরের কর্মকর্তারা বলছেন, লকডাউন কর্মসূচিকে ঘিরে গোয়েন্দা তথ্য ও সম্ভাব্য নাশকতার পরিকল্পনা মাথায় রেখে গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ পেশাদারি ও কঠোরতার সঙ্গে কাজ করছে। গাড়ি ভাঙচুর বা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির যেকোনও অপচেষ্টা কঠোর হাতে প্রতিহত করা হবে। মাঠ পর্যায়ের প্রতিটি পুলিশ সদস্যকে অরাজকতা সৃষ্টিকারীদের যেকোনও মূল্যে দমন করার সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দফতর আরও জানিয়েছে, জনগণের জানমাল রক্ষায় পুলিশ, এসআরবি এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা সংস্থার সদস্যরা ছদ্মবেশে বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি অব্যাহত রেখেছেন।

ডিএমপির মিডিয় সেন্টারের এডিসি নিয়াজ মেহেদি বলেন, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলের কোনও ধরনের লকডাউন কর্মসূচিকে ঘিরে পুলিশ সতর্ক রয়েছে।

এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, যদি কেউ কোনও ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করে, কোনও সহিংসতা ঘটানোর চেষ্টা করে, আমরা সেগুলোকে রুখে দিতে বদ্ধপরিকর।

এদিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর জেলায় সর্বমোট ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনও ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন। মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
সহিংসতার শঙ্কা ও বৈরী আবহাওয়ার প্রভাব ঢাকার জনজীবনে
‎রায়েরবাজার কাঁচাবাজারে আগুন
কাঠাঁলবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫
সর্বশেষ খবর
৩ বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে: প্রধানমন্ত্রী
৩ বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে: প্রধানমন্ত্রী
পশ্চিমবঙ্গে থাকতে যাদের সমস্যা তাদেরকে ভিসা ছাড়া বাংলাদেশে পাঠানো হবে: মন্ত্রী
পশ্চিমবঙ্গে থাকতে যাদের সমস্যা তাদেরকে ভিসা ছাড়া বাংলাদেশে পাঠানো হবে: মন্ত্রী
ছুটির পর মিছিল নিয়ে কারখানায় হামলা চালালেন শ্রমিকরা, এক দোকানেও ভাঙচুর
ছুটির পর মিছিল নিয়ে কারখানায় হামলা চালালেন শ্রমিকরা, এক দোকানেও ভাঙচুর
২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ: তারেক রহমান
২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ: তারেক রহমান
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক