একনজরে আজকের আলোচিত খবর

নীতিনির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শনিবার (৩ অক্টোবর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন।

স্বামী বলেছিলেন শুটিংয়ে, ২৪ ঘণ্টা পর মিলেছিল নায়িকার বস্তাবন্দি দ্বিখণ্ডিত লাশ
কেরানীগঞ্জের হযরতপুর ব্রিজের কাছে ঝোপের মধ্যে পড়ে থাকা একটি বস্তার খবর পায় পুলিশ। বস্তা খুলে উদ্ধার করা হয় এক নারীর খণ্ডিত লাশ। পরে শিমুর ভাই শহিদুল ইসলাম গিয়ে লাশ শনাক্ত করেন।

খালি পড়ে আছে ৯ কোটি টাকায় তৈরি ভবন, চলে সিনেমার শুটিং
অসহায় ও আশ্রয়হীন প্রবীণদের শেষ আশ্রয়স্থল হওয়ার কথা ছিল ভবনটির। থাকার কথা ছিল ২৫ জন প্রবীণের। স্বাস্থ্যসেবা, লিফট, বিনোদন, শরীরচর্চা, প্রার্থনা ও প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছিল। এ জন্য ব্যয় হয়েছে প্রায় ৯ কোটি টাকা। তিন বছর আগে আনুষ্ঠানিক উদ্বোধনও হয়েছে।

ইরান-ইয়েমেন নিয়ে গোপন বৈঠকে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তারা
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর
আবুধাবিতে ৯ অক্টোবর শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট। 

ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব

গানটি প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘দিওয়ানা দিল’ গানটির কথাগুলো সুন্দর। নিরব সুরও ভালো করেছে। গানের কথা ও সুরের সঙ্গে পর্দায় নায়ক-নায়িকার রসায়ন আশা করি দর্শক-শ্রোতার মনে দাগ কাটবে।’