এবার সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াং ক্লাবে এনবিআরের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৬, ১৯:৪৩ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৯:৪৩

ঢাকার বিভিন্ন বার, রেস্টুরেন্ট ও অন্যান্য প্রতিষ্ঠানে অ্যালকোহলজাত পণ্যের অবৈধ উৎস, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগ অনুসন্ধানে সমন্বিত অভিযান পরিচালনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শনিবার (৩ অক্টোবর) একযোগে চারটি প্রতিষ্ঠানে তল্লাশি ও যাচাই-বাছাই শুরু করেছে এনবিআরের বিভিন্ন সংস্থা। এগুলোর মধ্যে একটি প্রতিষ্ঠানের মালিক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর নুরুল ইসলাম বলে জানা গেছে।

এনবিআর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কয়েকটি বার, রেস্টুরেন্ট, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস ও ডিউটি ফ্রি শপে অবৈধ উৎস থেকে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহের অভিযোগ পাওয়া যায়। একই সঙ্গে এসব পণ্যের বিপরীতে প্রযোজ্য শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগও রয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এনবিআরের আওতাধীন বিভিন্ন সংস্থার সমন্বয়ে বিশেষ অভিযান শুরু করা হয়েছে।

অভিযানের জন্য কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি) চারটি পৃথক দল গঠন করেছে। শনিবার এসব দলের সঙ্গে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর কর্মকর্তারা অভিযানে অংশ নেন।

অভিযানের অংশ হিসেবে চারটি প্রতিষ্ঠানে সরেজমিনে পরিদর্শন, তল্লাশি ও নথিপত্র যাচাই করা হচ্ছে। ক্ষেত্রবিশেষে সংশ্লিষ্ট পণ্য আটক করার কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

শনিবার অভিযান চালানো প্রতিষ্ঠানগুলো হলো­­- র’ ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল, মার্গারিটা লাউঞ্জ এবং ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

সূত্র বলছে, ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মালিক শেখ নুরুল ইসলাম।

এনবিআর সূত্র জানায়, এসব প্রতিষ্ঠানে মজুত থাকা অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের পরিমাণ যাচাই করা হচ্ছে। একইসঙ্গে মজুত পণ্যের বৈধ উৎস, আমদানি বা ক্রয়ের কাগজপত্র, শুল্ক-মূসক ও অন্যান্য প্রযোজ্য কর পরিশোধ করা হয়েছে কিনা এবং পণ্যের বৈধতা যাচাই করা হচ্ছে।

এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কীভাবে এসব পণ্য সংগ্রহ করেছে এবং আইন অনুযায়ী অনুমোদিত উৎস ও গ্রাহকের কাছে সরবরাহ করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানে প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনও অনিয়ম বা কর ফাঁকির তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

অভিযান শেষে প্রাথমিকভাবে উদ্ঘাটিত তথ্য ও সার্বিক ফলাফল জানাতে শনিবার রাতে এনবিআরের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাত সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের নিচতলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুরুল ইসলামের চারটি গুদাম সিলগালা করা হয়।

/জিএম/এম/
সম্পর্কিত
খুবি শিক্ষার্থীদের মাদক-সংশ্লিষ্টতা নিয়ে ফেসবুক পোস্ট, রাতে ক্যাম্পাসে উত্তেজনা
সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা
জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়লো
সর্বশেষ খবর
নিম্নমানের বই সরবরাহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী
নিম্নমানের বই সরবরাহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী
জুনের তুলনায় সেপ্টেম্বরে ১৫ গুণ রোগী, ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে
জুনের তুলনায় সেপ্টেম্বরে ১৫ গুণ রোগী, ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে
সহজ ৫ মেকআপ কৌশলে মুখে ফিরবে তারুণ্যের আভা
সহজ ৫ মেকআপ কৌশলে মুখে ফিরবে তারুণ্যের আভা
ফ্লাইদুবাইয়ের যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি, আহত ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন শাহরুখ
ফ্লাইদুবাইয়ের যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি, আহত ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন শাহরুখ
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন