রাজধানীর তুরাগ থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো-সিনথিয়া শারমিন শ্যামলী ওরফে সুমি (২৯) ও মিরাজুল ইসলাম (৩০)।
তুরাগ থানার বরাত দিয়ে ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন বলেন, ‘তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার (৭ অক্টোবর) রাতে বাউনিয়া কালীবাড়ি এলাকা সিনথিয়া শারমিন শ্যামলী ওরফে সুমিকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন এলাকা থেকে মিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘এ সময় তার কাছ থেকে ২ জোড়া স্বর্ণের কানের দুল,১টি স্বর্ণের আংটি এবং ১টি ডায়মন্ড নাকের নসপিন উদ্ধার করা হয়।’
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।