অ‌তি‌রিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ নভেম্বর ২০২৬, ১৩:২৬ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৩:২৬

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামীলী‌গের কর্মসূচি ঘি‌রে গোপালগ‌ঞ্জে যে তাণ্ডব হ‌য়ে‌ছে, তার স‌ঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেফতার করা হয় ব‌লে সং‌শ্লিষ্ট সূ‌ত্রে জানা গে‌ছে। 

একইসঙ্গে নাশকতায় উসকানিদাতা ও অর্থের জোগানদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

এছাড়া গোপালগ‌ঞ্জে নাশকতার ঘটনায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ৩০ কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।

আবুল হাসান ২০২৪ সা‌লের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সি‌টি‌টি‌সিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। প‌রে তাকে এসআরবিতে বদলি করা হয়। সর্বশেষ তি‌নি ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত ছি‌লেন। 

গত সোমবার রাতে দিকে ডিএম‌পির গো‌য়েন্দা বিভাগের (ডিবি) একটি দল এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে।

প‌রে তা‌কে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী টিকটিক মকবুল হত্যা মামলায় গ্রেফতার দে‌খি‌য়ে আদাল‌তে সোপর্দ করা হয়। শুনা‌নি শে‌ষে আদালত তা‌কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন। 

ওই আবেদনে বলা হয়, মামলাটি তদন্তকালে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আবুল হাসানের বিরুদ্ধে রাজনৈতিকভাবে বিরোধী পক্ষকে দমনে তৎকালীন সরকারকে সহযোগিতা করার অভিযোগ প্রাথমিকভাবে উঠে এসেছে। জিজ্ঞাসাবাদে আবুল হাসান হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মামলাটি বর্তমানে গোয়েন্দা মতিঝিল বিভাগের তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে পরবর্তীতে রিমান্ড আবেদন করা হবে। মামলার সুষ্ঠু ও তদন্তের স্বার্থে আসামিকে জেলগেট জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের তৎকালীন প্রধান হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। এ সময় কার্যালয়ে ভাঙচুর এবং আশপাশে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বিএনপিকর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর এ ঘটনায় পল্টন মডেল থানায় মামলা করেন মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করা হয়। এই মামলায় এজাহারনামীয় ১৭১ নম্বর আসামি আবুল হাসান।

/এআই/এসএন‌কে/
সম্পর্কিত
নড়াইলে ২ বিএনপি নেতা হত্যা: ৬ দিন পর মামলা
কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
তথ্য সংগ্রহে গিয়ে কনস্টেবল হত্যা: রাতভর অভিযানে গ্রেফতার ৬, পালাতে গিয়ে গুলিবিদ্ধ ১
সর্বশেষ খবর
৩৬-৪৩ শতাংশ বাড়লো পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি: মাহদী আমিন
৩৬-৪৩ শতাংশ বাড়লো পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি: মাহদী আমিন
ভিসির পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল চুয়েট
ভিসির পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল চুয়েট
আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো : পশ্চিমবঙ্গের মন্ত্রী
আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো : পশ্চিমবঙ্গের মন্ত্রী
জোহানেসবার্গ ও কেপটাউনে বিমানের ফ্লাইট চালুর পরিকল্পনা
জোহানেসবার্গ ও কেপটাউনে বিমানের ফ্লাইট চালুর পরিকল্পনা
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?