রাজধানীর সেগুনবাগিচায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি মাখতে গিয়ে গ্রেফতার হয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ।
ডিএমপির রমনা বিভাগের ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
সেগুনবাগিচায় একটি কর্মসূচির ঘোষণা দিয়েছিল রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ)। একই কর্মসূচি থেকে আরেক নারীকে আটক করেছে পুলিশ। তার নাম ও পরিচয় এখনও জানা যায়নি।