প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১০ অক্টোবর ২০২৬, ১৪:৫১ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৪:৫১

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা যায়নি।

শনিবার (১০ অ‌ক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়। আটক‌দের নাম প‌রিচয় তাৎক্ষ‌ণিক জানা সম্ভব হয়‌নি।

এর আগে শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্যটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

রা‌তে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, রাত সোয়া ১টার দিকে ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন দুই মোটরসাইকেল আরোহী। এ সময় তারা আশপাশ পর্যবেক্ষণ করেন। এরপর দুটি ককটেল নিক্ষেপ করে সেখান থেকে চলে যান। তারা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে গেছেন বলে তথ্য পেয়েছে পুলিশ।

/এসএন‌কে/এমএএল/
সম্পর্কিত
এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ
সর্বশেষ খবর
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অপসারণ দাবি সাদিক কায়েমের
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অপসারণ দাবি সাদিক কায়েমের
আরিফের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারে আলটিমেটাম আম্মারের
আরিফের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারে আলটিমেটাম আম্মারের
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় ছাত্রদলের নিন্দা, দ্রুত নতুন প্রশ্নে পরীক্ষা গ্রহণের দাবি
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় ছাত্রদলের নিন্দা, দ্রুত নতুন প্রশ্নে পরীক্ষা গ্রহণের দাবি
ক্যান্সারে আক্রান্ত ইবরার টিপু, কেমন আছেন তিনি
ক্যান্সারে আক্রান্ত ইবরার টিপু, কেমন আছেন তিনি
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ