রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯১০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বুধবার (১৪ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
ডিএমপির ট্রাফিক-রমনা বিভাগে ১৩টি বাস, ৫টি কাভার্ড ভ্যান, ১৮টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ মোট ১৩২টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ১৩টি ট্রাক, ১৩টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ৪টি ট্রাক, ১৯টি কাভার্ড ভ্যান, ৭৩টি সিএনজি ও ২৩৬টি মোটরসাইকেলসহ মোট ৪২৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৫টি বাস, ৪০টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজিসহ ও ১৪৭টি মোটরসাইকেলসহ মোট ৪১৬টি মামলা হয়েছে।
অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৬টি বাস, ৪টি ট্রাক, ১০টি ক্যাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৬টি বাস, ২০টি ট্রাক, ৩১টি কাভার্ড ভ্যান, ৩৫টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ৩৫৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৩০টি বাস, ১১টি ট্রাক, ১৬টি ক্যাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১৬২টি মোটরসাইকেলসহ মোট ৪১৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২১টি বাস, ২৮টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি ও ২৭৫টি মোটরসাইকেলসহ মোট ৮২১টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৫৯১টি গাড়ি ডাম্পিং ও ৩৮৫টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।