ডিএমপির সাবেক কমিশনার ফারুক ও তার স্ত্রীর জমি-ফ্ল্যাট জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৬, ১৬:১৭ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৬:১৭

দুর্নীতির মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের নামে থাকা স্থাবর সম্পত্তি জব্দ এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন। দুদক প্রসিকিউটর তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গোলাম ফারুক নামে ঢাকার বাড্ডা ও টাঙ্গাইলের ভূঞাপুরের ২১০ দশমিক ৬১ শতাংশ জমি এবং খিলগাঁওয়ের ১২০ বর্গফুটের গাড়িপার্কিংসহ ২৫৮৫ বর্গফুটের ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়েছে। যার মূল্য দেখানো হয়েছে এক কোটি ৩৩ লাখ ২০ হাজার ৭২৮ টাকা। এ ছাড়া এক কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ৩৮২ টাকা ব্যাংক, এফডিআর অবরুদ্ধের আদেশ হয়েছে।

শারমিন আক্তার ঢাকার বাড্ডা ও টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় থাকা ১৯৭ দশমিক ৬২ শতাংশ জমি এবং বনানীর একটি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়েছে। এসব সম্পত্তির মূল্য দেখানো হয়েছে এক কোটি ৫১ লাখ ৭৪ হাজার ৬৫২ টাকা। এ ছাড়া একটি ব্যাংক হিসাব ও একটি এফডিআর হিসাবের ১২ লাখ দুই হাজার ৫০০ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

দুদকের সহকারী পরিচালক ইসমাঈল এসব স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, খন্দকার গোলাম ফারুক ও শারমিন আক্তার খানের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

অনুসন্ধানকালে সংগৃহীত রেকর্ডপত্র, সংশ্লিষ্ট বিভিন্ন দফতর থেকে পাওয়া তথ্যাদি এবং আয়কর নথি পর্যালোচনায় দেখা যায়, খন্দকার গোলাম ফারুকের নামে দায়বাদে নিট সম্পদের মূল্য ৩ কোটি ৭৬ লাখ ৪৩ হাজার টাকা এবং পারিবারিক ব্যয় ৩৬ লাখ ৭৯ হাজার টাকাসহ তার অর্জিত মোট সম্পদের মূল্য ৪ কোটি ১৩ লাখ ২৩ হাজার টাকা। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ২ কোটি ৮৫ লাখ ৪১ হাজার টাকা।

এক্ষেত্রে তার আয়ের চেয়ে অর্জিত সম্পদের পরিমাণ ১ কোটি ২৭ লাখ ৮২ হাজার টাকা বেশি, যা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বলে প্রতীয়মান হয়।

অনুসন্ধানে আরও দেখা গেছে, খন্দকার গোলাম ফারুকের স্ত্রী শারমিন আক্তার খান একজন গৃহিণী। তার নামে স্থাবর-অস্থাবর সম্পদের মোট মূল্য ৩ কোটি ২৭ লাখ ৯৫ হাজার টাকা এবং পারিবারিক ব্যয় ২ লাখ ৩৫ হাজার টাকাসহ তার অর্জিত মোট সম্পদের মূল্য ৩ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ২৪ লাখ ৭৭ হাজার টাকা।

এক্ষেত্রে, তার আয়ের চেয়ে অর্জিত সম্পদের পরিমাণ ৩ কোটি ৫ লাখ ৫৩ হাজার টাকা বেশি, যা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বলে প্রতীয়মান হয়।

এমতাবস্থায়, অনুসন্ধান বা তদন্ত চলাকালে এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর, বিক্রয় বা অন্য কোনোভাবে গোপন বা বিলুপ্ত করার সুযোগ যেন না থাকে এবং পরে আইনি ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সম্পদ সংরক্ষিত থাকে, সে জন্য অভিযুক্তদের নামীয় স্থাবর সম্পদসমূহ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজ করা প্রয়োজন উল্লেখ করে এ আবেদন করা হয়েছে।

/এআই/এফআর/
সম্পর্কিত
আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের উত্তেজনা, এজলাস ছাড়লেন বিচারক
আয়াস-মার্জিয়ার কাছে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য, পাঠানো হলো কারাগারে
ট্রাফিক আইন লঙ্ঘন, ২৪  ঘণ্টায় ডিএমপির ২৯১০ মামলা
সর্বশেষ খবর
সারের ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ
সারের ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ
আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের উত্তেজনা, এজলাস ছাড়লেন বিচারক
আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের উত্তেজনা, এজলাস ছাড়লেন বিচারক
প্যাথলজিস্টের ডিজিটাল স্বাক্ষর, মেডিক্যাল রিপোর্টে জালিয়াতির শঙ্কা
প্যাথলজিস্টের ডিজিটাল স্বাক্ষর, মেডিক্যাল রিপোর্টে জালিয়াতির শঙ্কা
আয়াস-মার্জিয়ার কাছে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য, পাঠানো হলো কারাগারে
আয়াস-মার্জিয়ার কাছে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য, পাঠানো হলো কারাগারে
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’