রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬৮টি মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৪৯ জন, ওয়ারী বিভাগ ৭০ জন, মতিঝিল বিভাগ ৫৬ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ১৬৯ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৪২ জন, গোয়েন্দা বিভাগ ২৪ ও এসআরইউ কর্তৃক একজনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ৬২ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ৩৫ হাজার ৮১০ পিস ইয়াবা, ২২৪ বোতল উইনসেরেক্স, ১২৬ বোতল ফেন্সিডিল ও ৬ হাজার ৯৬০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।