শ্রমিক‌ বিক্ষোভ: মিরপুর-উত্তরায় জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
০৪ নভেম্বর ২০২৬, ১১:৫২ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫২

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র ক‌রে রাজধানীর মিরপুর এলাকায় সতর্ক অবস্থায় র‌য়ে‌ছে আইনশৃঙ্খলা বা‌হিনী। মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে অতিরিক্ত পুলিশ সদস‌্য।

এছাড়া পল্লবীতে বিভিন্ন পোশাক কারখানার সামনে জড়ো হওয়া শ্রমিকদের সরিয়ে দিচ্ছে পুলিশ। সেই স‌ঙ্গে উত্তরা এলাকা‌তেও সতর্ক অবস্থা‌নে র‌য়ে‌ছে পু‌লিশ।

বুধবার (৪ নভেম্বর) সকাল থে‌কে এমন সতর্ক অবস্থায় রয়েছে পু‌লিশ। 

মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, মিরপুরে শ্রমিকদের আন্দোলন নিয়ে কোনও সমস্যা নেই। এই থানা এলাকায় থাকা আটটি পোশাক কারখানার ৭টি চালু ছিল। একটি কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ রেখেছিল। প‌রে তাদের বোঝানো হয়। ফ‌লে আজ সকাল থেকে তারা ও কাজ শুরু করেছেন। 

তি‌নি আরও জানান, ত‌বে সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সতর্ক র‌য়ে‌ছেন তারা।  

এর আগে বুধবার সকালে মিরপুর ১১-এর পূরবী সিনেমা হলের গলিতে থাকা কয়েকটি পোশাক কারখানার সামনে শ্রমিকরা জড়ো হলে পু‌লিশ তাদের সরিয়ে দেয়। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা দেখা দি‌লেও কো‌নেও অপ্রী‌তিকর ঘটনা ঘ‌টে‌নি। 

এদি‌কে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তরায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উত্তরার রাজলক্ষ্মী থেকে বিমানবন্দর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা। রাখা হয়েছে জলকামান-প্রিজনভ্যানও। 

উল্লেখ‌্য, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত ১ নভেম্বর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। ওইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। 

সোম ও মঙ্গলবারও মিরপুরে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। একই দাবিতে গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জেও শ্রমিকরা বিক্ষোভ করছেন। এসব আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে অনেক কারখানায় উৎপাদন ব্যাহত ও কারখানা বন্ধ রাখার পরিস্থিতি তৈরি হয়েছে।

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের সময় গাজীপুরে আহত পোশাকশ্রমিক তৌফিক শেখ চিকিৎসাধীন মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে মারা গে‌ছেন।

/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
আগারগাঁওয়ে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ
পুলিশ ক্যাম্পে নিজের অস্ত্রের গুলিতে প্রাণ গেলো এসআইয়ের
তিন দাবিতে সড়কে পোশাকশ্রমিকেরা, অবরোধে ঢাকা-আরিচা মহাসড়ক
সর্বশেষ খবর
বিচ্ছেদের সিদ্ধান্ত ‘বেবি ডল’ খ্যাত কণিকা কাপুর
বিচ্ছেদের সিদ্ধান্ত ‘বেবি ডল’ খ্যাত কণিকা কাপুর
দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির চার নেতা
দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির চার নেতা
আগারগাঁওয়ে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ
আগারগাঁওয়ে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ
বিলের ছাড় নিয়ে বিরোধ, মোহাম্মদপুরে সিটি হাসপাতালে ভাঙচুর
বিলের ছাড় নিয়ে বিরোধ, মোহাম্মদপুরে সিটি হাসপাতালে ভাঙচুর
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত