মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন জ্বালানি উদ্ধার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মিরপুরের পাইকপাড়া আনছার ক্যাম্প এলাকায় অভিযান চা‌লি‌য়ে এসব কক‌টেল উদ্ধার করা হয়। 

মিরপুর বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাছের বিকাবদার এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, পু‌লিশ রা‌তে গোপন সূত্রে জানতে পারে, পাইকপাড়া আনছার ক্যাম্পের সামনে রাস্তার ওপর ককটেলসদৃশ বস্তু ও মশাল লাঠি পড়ে আছে। প‌রে মিরপুর মডেল থানার ও‌সি হা‌পিজুর রহমা‌নের নেতৃ‌ত্বে এক‌টি টিম তিনটি কাগজের ব্যাগ থে‌কে ১৫টি এবং রাস্তায় পরে থাকা অবস্থায় ৫টিসহ মোট ২০টি ককটেল ও বাজারের ব্যাগে দুইটি বোতলে আনুমানিক দুই লিটার কেরোসিন তেল, ৪১টি মশাল লাঠি ও জড়ো করা নরম ককশিট উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, প‌রে কল্যাণপুরের হাক্কানী গলি সংলগ্ন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্মানাধীন ভবন কম্পাউন্ডে খোলা জায়গায় ২০টি ককটেল গর্ত খুড়ে দুই দফায় বিষ্ফোরণ ঘটানো হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে কবলেও জানান তিনি। 

ডি‌সি জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগর সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল মাহমুদ তারেককে গ্রেফতার এবং ককটেল উদ্ধারের ঘটনাটি কাছাকাছি সময়ে ঘটে‌ছে। ফ‌লে এটি একটি বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল ব‌লে ম‌নে হচ্ছে।