রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৯৪ জন, মতিঝিল বিভাগ ৮৫ জন, তেজগাঁও বিভাগ ৯০ জন, মিরপুর বিভাগ ১৪১ জন, গুলশান বিভাগ ৪৬ জন, উত্তরা বিভাগ ৪১ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ১৫০ গ্রাম গাঁজা, ২৫৩৯ পিস ইয়াবা, ১ দশমিক ৮৫ গ্রাম হেরোইন, ৩টি মোটরসাইকেল, ৮টি মোবাইল, ১৫০০ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।