রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
বৃহস্পতিবার ডিএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ২৯টি মোটরসাইকেলসহ মোট ১২০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৯টি বাস, ১২টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৬৫টি মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা হয়।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ৩টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৫৪টি সিএনজি ও ১৭৬টি মোটরসাইকেলসহ মোট ৩১৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২টি বাস, ৪০টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ৩০১টি মামলা হয়।
অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, ৮টি ট্রাক, ৮টি ক্যাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ১১৫টি মোটরসাইকেলসহ মোট ২৪১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৭টি বাস, ৫টি ট্রাক, ১৯টি ক্যাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২০৪টি মামলা হয়।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৩টি বাস, ১১টি ট্রাক, ১৫টি ক্যাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি ও ১৩৩টি মোটরসাইকেলসহ মোট ৩৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৩টি বাস, ৮টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১২৫টি মোটরসাইকেলসহ মোট ৩৮৮টি মামলা হয়।
এছাড়াও অভিযানকালে ৬২৫টি গাড়ি ডাম্পিং ও ৪১৪টি গাড়ি রেকার করা হয়েছে।