গাবতলীতে বাস থেকে সুপারভাইজারের লাশ উদ্ধার

লাশ উদ্ধাররাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে থাকা সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে আনোয়ার হোসেন (৩৫) নামে এক বাস সুপারভাইজারের মরাদেহ উদ্ধার করেছে দারুসসালাম থানা পুলিশ। বুধবার রাত ৮ টার  দিকে তার লাশ উদ্ধার করেন গাবতলী পুলিশ ফাঁড়ির সদস্যরা।
দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ বাংলা ট্রিবিউনকে বলেন, খাগড়াছড়ি ও ঢাকা রুটে চলাচলকারী সৌদিয়া পরিবহনের একটি বাসের সুপারভাইজার আনোয়ার। বুধবার সকাল ৬ টায় বাসটি খাগড়াছড়ি থেকে ঢাকায আসে। এরপর বাসটির চালক, হেল্পার বিল্লাল ও সুপারভাইজার আনোয়ার বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। দুপুরের দিকে বাসের চালক ঘুম থেকে উঠে তার এক আত্মীয়র বাসায় চলে যান। এ সময় হেল্পার ও ‍সুপারভাইজার ঘুমে ছিলেন। তারা দুপুরে খাবার খেয়ে আবার বাসের ভেতরে ঘুমান। সন্ধ্যার পর হেল্পার বিল্লাল বাস থেকে নেমে খাবার খেতে গাবতলী স্ট্যান্ডে বের হন। এ সময় সুপারভাইজার আনোয়ারকে তিনি ঘুমে দেখে গিয়েছেন। কিছুক্ষণ পরে তিনি বাসে এসে দেখেন, সুপারভাইজার সিট থেকে পড়ে বাসের মেঝেতে পড়ে আছেন। কয়েকজন তাকে ধরে মাথায় পানি দেন। টহল পুলিশের সদস্যরা বিষয়টি তখন দেখতে পান। তারাও ঘটনাস্থলে যান। এরপর থাকে মাজার রোডের সেলিনা হাসপাতালে নিযে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

আরও পড়তে পারেন:  সজীব ওয়াজে জয় ও শফিক রেহমানশফিক রেহমানের বাসায় এফবিআই’র নথি লুকানো ছিল: জয়



মহেশ চন্দ্র সিংহ আরও জানান, তার শরীরের কোথাও কোনও আঘাতের চিহ্ন নেই। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি এলাকায়। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এআরআর/ এমএনএইচ/