রাজধানীতে হঠাৎ থানার সাম‌নে দুই কক‌টেল বি‌স্ফোরণ 

রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার (৬ নভেম্বর) রাত সোয়া ৯টার দি‌কে এ ঘটনা ঘটে। 

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জা‌হিদুল ইসলাম বাংলা ট্রিবিউন‌কে ব‌লেন, মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে হঠাৎ থানার ‌বিপরীত পাশ থে‌কে ককটেল দুটি নিক্ষেপ করে। তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ও‌সি জানান, কারা এবং কী উদ্দেশে এ ককটেল নিক্ষেপ করেছে, সে বিষয়ে তাৎক্ষণিক ‌কিছু জানা যায়নি। ত‌বে দুর্বৃত্ত‌দের শনাক্ত ও গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে।