রাজধানীর বাড্ডার বাসে আগুন, যাদের দুষছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৬, ১৯:২৫ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১৯:২৫

রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এই অগ্নিসংযোগ করেছেন বলে ধারণা পুলিশের।  

শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৫টা ৪৭ মিনিটে কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগে। পরে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নেভানোর পর পরিস্থিতি আবারও স্বাভাবিক হয়।

পুলিশ বলছে, কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি থামিয়ে হেলপার টয়লেটে গিয়েছিলেন। চালক বাসটি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় পেছন দিক থেকে দুর্বৃত্তরা বোতলে করে পেট্রোল নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে। এতে বাসটি পুড়ে যায়। তবে বাসে যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

ডিএমপির বাড্ডা জোনের এডিসি আল আমিন হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা অগ্নিসংযোগ করেছে বলে ধারণা করা হচ্ছে। পুড়ে যাওয়া বাসটি সরানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। যান চলাচল শুরু হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

/এসএনকে/আইএএম/
সম্পর্কিত
গাড়ির মূল্যবান যন্ত্রাংশ চুরি করে মজুত করতো তারা, গ্রেফতার ৪
৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন হোম ইকোনমিকসের শিক্ষার্থীরা
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সড়কে শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
পর্যটক সেজে পাকিস্তানে স্কুবা ডাইভিং প্রশিক্ষণ নিচ্ছে লস্কর, দাবি ভারতের
পর্যটক সেজে পাকিস্তানে স্কুবা ডাইভিং প্রশিক্ষণ নিচ্ছে লস্কর, দাবি ভারতের
১৯৯০ সালের পর যুক্তরাষ্ট্রের উইসকনসিনে হামে প্রথম শিশুমৃত্যু
১৯৯০ সালের পর যুক্তরাষ্ট্রের উইসকনসিনে হামে প্রথম শিশুমৃত্যু
দূষণ থেকে বাঁচতে ঘরে এয়ার পিউরিফায়ার, না কি গাছ উপকারি?
দূষণ থেকে বাঁচতে ঘরে এয়ার পিউরিফায়ার, না কি গাছ উপকারি?
মোটরসাইকেলে ৬ জন এসে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি
মোটরসাইকেলে ৬ জন এসে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি