ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ১২৫৪ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৪৪৯টি গাড়ি ডাম্পিং ও ৩১৭টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫৩টি, লালবাগ বিভাগে ৯৬টি, মতিঝিল বিভাগে ১৮৮টি, ওয়ারী বিভাগে ১৪৫টি, তেজগাঁও বিভাগে ৬২টি, মিরপুর বিভাগে ২৮৫টি, উত্তরা বিভাগে ৩১৬টি এবং গুলশান বিভাগে ১০৯টি মামলা করা হয়েছে।

বিভাগভিত্তিক অভিযানে রমনা বিভাগে দুটি বাস, একটি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ১৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে। লালবাগ বিভাগে একটি ট্রাক, দুটি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৬৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়।

মতিঝিল বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজি ও ১০২টি মোটরসাইকেল; ওয়ারী বিভাগে সাতটি বাস, সাতটি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ৫০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ ছাড়া তেজগাঁও বিভাগে চারটি বাস, একটি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, তিনটি সিএনজি ও ২৮টি মোটরসাইকেল; মিরপুর বিভাগে ১১টি বাস, একটি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

উত্তরা বিভাগে ১৪টি বাস, ৮টি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ১২৯টি মোটরসাইকেল এবং গুলশান বিভাগে চারটি বাস, দুটি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, সাতটি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে।