মগবাজারে ক্রেনচাপায় প্রকৌশলীর মৃত্যু: নিরপেক্ষ তদন্তের দাবি পরিবারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৬, ১৬:২৯ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৬:২৯

রাজধানীর মগবাজারে নির্মাণকাজের সময় ক্রেনচাপায় গুরুতর আহত হয়ে মারা যাওয়া প্রকৌশলী এ বি এম আহসান উল্লাহ আরিফের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত, পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ এবং নগর নির্মাণকাজে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তার স্বজনরা।

রবিবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিবারের সদস্য ড. এ বি এম ইয়াছিন উল্লাহ (শরিফ)।

গত ১৮ অক্টোবর রাজধানীর মগবাজার প্রধান সড়কে নির্মাণকাজ চলাকালে ভারী ক্রেনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আরিফ। পাঁচ দিন সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ২৩ অক্টোবর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্ত না করে ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণ করতে হবে। এ জন্য সিসিটিভি ফুটেজ, ক্রেনের ফিটনেস ও রক্ষণাবেক্ষণসংক্রান্ত নথি, নিরাপত্তা পরিকল্পনা এবং সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে পাঁচটি দাবি তুলে ধরেন তার স্বজনরা। দাবিগুলো হলো—দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে প্রতিবেদন প্রকাশ; দায় প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা; নির্মাণস্থলে নিরাপত্তা নিরীক্ষা এবং ভারী যন্ত্রপাতির বাধ্যতামূলক পরীক্ষা; কার্যকর ট্রাফিক পরিকল্পনা, জরুরি উদ্ধার ও চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করা; নিয়মিত ও আকস্মিক পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা।

বক্তারা বলেন, এ মৃত্যুকে বিচ্ছিন্ন দুর্ঘটনা হিসেবে না দেখে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
রাজধানীতে হঠাৎ একের পর এক বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, যা বলছে ডিএমপি
দফায় দফায় ককটেল বিস্ফোরণে কেঁপে উঠলো যাত্রাবাড়ী
নিবন্ধন করে অটোরিকশা নিয়ন্ত্রণ কি সম্ভব?
সর্বশেষ খবর
সড়ক দুর্ঘটনায় ছয় বছরে নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার: রোড সেফটি ফাউন্ডেশন
সড়ক দুর্ঘটনায় ছয় বছরে নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার: রোড সেফটি ফাউন্ডেশন
বুকারজয়ী উপন্যাস লেখার কৌশল জানালেন ৬ লেখক
বুকারজয়ী উপন্যাস লেখার কৌশল জানালেন ৬ লেখক
ইরান যুদ্ধের বিরোধীদের মন শয়তান অন্ধ করে দিয়েছে: মার্কিন রাষ্ট্রদূত
ইরান যুদ্ধের বিরোধীদের মন শয়তান অন্ধ করে দিয়েছে: মার্কিন রাষ্ট্রদূত
হজের সেঞ্চুরিতে লিড তিনশ ছাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের
হজের সেঞ্চুরিতে লিড তিনশ ছাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে