রুপনগর থানার সামনে বিস্ফোরণের ঘটনায় ককটেলসহ গ্রেফতার ১

রাজধানীতে রবিবার রাতে রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য আশরাফুলকে ককটেলসহ হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (৯ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।  

প্রসঙ্গত, রবিবার দিবাগত গভীর রাতে রুপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।