রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৪ জন, লালবাগ বিভাগ ৬১ জন, ওয়ারী বিভাগ ৬৭ জন, মতিঝিল বিভাগ ৬০ জন, তেজগাঁও বিভাগ ৭৭ জন, মিরপুর বিভাগ ১৪৯ জন, গুলশান বিভাগ ৫৩ জন, উত্তরা বিভাগ ৪৯ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪৬৪২ পিস ইয়াবা, ৪টি বিলাসবহুল গাড়ি, ১টি প্রাইভেট কার, ১টি অটোরিক্সা, ৪টি মোবাইল ও নগদ ১২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
রবিবার (৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।