রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়েছে, ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ২টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১১২টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, ১৫টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান ৮টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ১৫১টি মামলা হয়। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০টি বাস, একটি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৭৩টি সিএনজি ও ১৪৮টি মোটরসাইকেলসহ মোট ৩৩৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৮টি বাস, ৩৯টি ট্রাক, ৪৩টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজিসহ ও ১৬৮টি মোটরসাইকেলসহ মোট ৪৫৬টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, ৪টি ট্রাক, ১৪টি ক্যাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ২৭৮টি মামলা হয়। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪টি বাস, ৯টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজি ও ২১১টি মোটরসাইকেলসহ মোট ৩৮৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২১টি বাস, ৮টি ট্রাক, ১৩টি ক্যাভার্ডভ্যান, ৭৮টি সিএনজি ও ১৪৭টি মোটরসাইকেলসহ মোট ৩৮৪টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৩টি বাস, ১৩টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৬৬টি সিএনজি ও ১৩২টি মোটরসাইকেলসহ মোট ৪১৫টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ৬৭১টি গাড়ি ডাম্পিং ও ৩৭৬টি গাড়ি রেকার করা হয়েছে।