রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, বাড়ানো হয়েছে পুলিশি টহল-নজরদারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৬, ১৭:২৬ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৭:২৬

নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যানবাহনের নিরাপত্তা রক্ষায় রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে জোরালো চেকপোস্ট স্থাপনের পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।

বুধবার (১১ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম শাখার ডিসি মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি  বলেন, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে পরিচালিত এসব কার্যক্রমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই এবং সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে।

পুলিশ জানায়, নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে ডিএমপির এ তৎপরতা অব্যাহত রয়েছে। বিশেষ করে নগরীর সড়কে চলাচলরত যানবাহন ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। নগরবাসীর জানমাল ও যানবাহনের নিরাপত্তা রক্ষায় পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে।

/এসএনকে/এপিএইচ/
সম্পর্কিত
বাস-ট্রাক স্ট্যান্ড চাঁদা নিয়েই কোটিপতি ট্রাফিক ইন্সপেক্টর, দম্পতির বিরুদ্ধে মামলা
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তার মাকে হত্যা, সেই কবিরাজের মৃত্যুদণ্ড
সড়কে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী লরিতে আগুন দিলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম
প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম
অভিযানে এক উপজেলার ৫ ক্লিনিকের কার্যক্রম বন্ধ, জরিমানা আড়াই লাখ
অভিযানে এক উপজেলার ৫ ক্লিনিকের কার্যক্রম বন্ধ, জরিমানা আড়াই লাখ
জম্মু-কাশ্মীরে পুলিশ ক্যাম্পে হামলা, আহত ৩ সদস্য
জম্মু-কাশ্মীরে পুলিশ ক্যাম্পে হামলা, আহত ৩ সদস্য
সারের ডিলারশিপ পেয়েছেন এমপির স্ত্রী-সন্তান ও স্বজনরা, সংসদে হাসনাত
সারের ডিলারশিপ পেয়েছেন এমপির স্ত্রী-সন্তান ও স্বজনরা, সংসদে হাসনাত
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা