‘তালিকাভুক্ত চাঁদাবাজ’ পিচ্চি মাসুদ গ্রেফতার

রাজধানীর তুরাগে বিশেষ অভিযান চা‌লি‌য়ে তালিকাভুক্ত চাঁদাবাজ মো. মাসুদ রানা ওরফে পিচ্চি মাসুদ‌কে (২৫) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ।

তুরাগ থানা পু‌লি‌শের বরাত দি‌য়ে ডিএম‌পির গণমাধ‌্যম শাখা জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দি‌কে পুলিশের একটি দল এসআরবি-১ এর সহায়তায় তুরাগগের কামারপাড়া ১০ নম্বর সেক্টর এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মাসুদ‌কে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার পিচ্চি মাসুদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চাঁদাবাজি, মারামারি, ডাকাতির প্রস্তুতি এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধে মোট ৯টি মামলার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।