ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ উত্তরখান থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় দত্তকে (৫০) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে উত্তরা ৩ নং সেক্টরের রাজলক্ষ্মী এলাকায় অভিযান চালিয়ে সঞ্জয়কে গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানা পুলিশের বরাত দিয়ে ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আখতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতার সঞ্জয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের রাজনীতির কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।