রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগকর্মী হৃদয় গ্রেফতার

রাজধানীর ক্যান্টনমেন্টে বিশেষ অভিযান চা‌লি‌য়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের কর্মী হৃদয় আহমেদ ওরফে কালাকে (১৯) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

ক্যান্টনমেন্ট থানা পু‌লি‌শের বরাত দি‌য়ে ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হো‌সেন ব‌লেন, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বিশেষ অভিযান চা‌লি‌য়ে কুর্মিটোলা হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করে। তিনি ক্যান্টনমেন্ট থানা যুবলীগের সক্রিয় কর্মী। 

গ্রেফতার হৃদয় আহমেদ ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন এবং বিস্ফোরক উপাদান আইনের মামলার আসামি। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।